স্টাফ রিপোর্টার ॥ অবশেষে হবিগঞ্জ জেলা কারাগারের বিতর্কিত জেলার বিল্লাল হোসেনকে ময়মনসিংহ কারাগারে বদলী করা হয়েছে। তিনি আ’লীগ সরকারের আমলে সিলেট থেকে জেলার হিসেব যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে হবিগঞ্জ কারাগারে আসেন। মাত্র কয়েকমাস চাকরিকালীন দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ হলে অতিরিক্ত কারা মহাপরিদর্শকের কাছে অভিযোগ যায়। কিন্তু এরপরও কারাগারে সিট বাণিজ্য, খাদ্য বাণিজ্যসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার (৭ মে) কারা অধিদপ্তরের কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ বদলি কার্যকর করা হয়। হবিগঞ্জ জেলা কারাগারের মো. বিল্লাল হোসেনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বদলী করা হয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মো. কবির উদ্দিনকে হবিগঞ্জ জেলা কারাগারে বদলী করা হয়।