বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কাশিপুরে ফুটল খেলাকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের ফুটবল খেলাকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ২০ লোকজন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসীর সূত্র মঙ্গলবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে এলাকার যুবকদের মাঝে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে স্থানীয় মুরুব্বীয়ানরা উভয় পক্ষের সাথে আলাপ করে শালিসের উদ্যোগ নেন। শনিবার শালিস বৈঠক হওয়ার কথা ছিল। এর মাঝে বুধবার সকাল ১০টার দিকে আলমগীরের পক্ষের একজন লোক বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তাকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এ খবর লোকজনদের মাঝে ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন লোক আহত হন। আহতদের মধ্যে আব্দুল করিম, মোঃ আব্দুল আজিজ, জেসিম, মোস্ত মিয়া, আব্দুল আলী, রাকিব মিয়া, মোহাম্মদ সাকিব মিয়া, আফরোজকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থান আব্দুল করিমকে সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সাবেক মেম্বার ফারুক মিয়া জানান, যুবক ছেলেদের মাঝে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়েছে। আমি হবিগঞ্জ সদর থেকে ধান বিক্রি করে ৫০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে তারা আমার উপর হামলা চালায় এবং আমার হাতে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান, আজেন্টিনা ও বাজ্রিলের খেলা নিয়ে নয়। গ্রামের যুবকদের মাঝে ফুটবল খেলা হয়। খেলার জয় পরাজয় সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয় নিয়ে বুধবার সকালে আবারও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। বর্তমানের এলাকার পরিস্থতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com