রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ডিবি পুলিশ পরিচয়ে যুবকের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪
  • ৭৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে হ্যান্ডকাপ পড়িয়ে গাড়িতে তুলে নিয়ে দেড়লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার ওই যুবকের নাম মামুন মিয়া (২৮)। সে মাধবপুর উপজেলার চারাভাঙ্গা গ্রামের আব্দুল মন্নানের ছেলে। হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন মামুন মিয়া জানায়, গতকাল হবিগঞ্জ শহরের ডাচবাংলা ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে একটি সিএনজিযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। সিএনজিটি বাইপাস সড়কের কবির কলেজের কাছে পৌছুলে একটি সাদা রংয়ের প্রাইভেট কার সিএনজিটি আটক করে। এ সময় কার থেকে ৩জন নেমে মামুনকে সিএনজি থেকে নামিয়ে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয়। তারা মামুনকে জানায় তার নামে মামলা রয়েছে তাকে তাদের সাথে যেতে হবে। মামুন যেতে অস্বীকার করলে দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে আঘাত করে জোরপূর্বক হ্যান্ডকাপ পড়িয়ে কারে তুলে দক্ষিণ দিকে রওয়ানা দেয়। কারে তোলার পর মামুনের কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়ে লস্করপুর রেলগেইটে তাকে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা কারযোগে পালিয়ে যায়। পরে মামুনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মামুন মিয়া জানায়, কারের চালকসহ মোট ৪ জন লোক ছিল। তাদের হাতে ওয়ারলেস ছিল বলে মামুন মিয়া জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com