বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে ইয়াবা ও মদ উদ্ধার দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২২ অক্টোবর, ২০১৪
  • ৬৬৪ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্থাগঞ্জে ইয়াবা ও চোলাই মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এ এস আই ছানাউল্লাহ, রাহাত খান ও আতিকুর রহমান সহ একদল পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজার ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে ১০ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ রাসেল মিয়া (২১) কে গ্রেফতার করে। আটক মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনাম গ্রামের আলোচিত বস্তার বাড়ির জামাল মিয়ার পুত্র। এর পর পরই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লাদিয়া বাজারের পাশে এক অভিযান চালায় এ সময় ৫০ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী মামুন মিয়া (২৩) কে গ্রেফতার করে। সে শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত হারুনুর রশিদের পুত্র বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com