মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

শায়েস্তাগঞ্জে ৮১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ ॥ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে প্রায় ৮১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়। গত শুক্রবার রাতে র‌্যাব-৯, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সড়কটারি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে আলমগীর মিয়া (৪২) এবং মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার চাষীবালিগাও গ্রামের মৃত হারুণ মিয়ার ছেলে ইসমাইল বেপারি (৪২)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ব্রাহ্মনডোরা ইউনিয়নের অলিপুর এলাকা দিয়ে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে অবৈধ ভারতীয় পণ্য পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে কাভার্ডভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সাবান, চকলেট, জুস, কসমেটিকস, অলিভ অয়েল এবং ১৭৩ বস্তা জিরা জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানান জব্দ করা এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ লাখ টাকা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com