শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা ॥ ৬ জনের হাজতবাস

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার পিরিজপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন বাহাদুর মিয়া নামের এক যুবকের আত্মহত্যাকে কেন্দ্র করে পুর্ব আক্রোশে সাজানো মামলায় একই পরিবারের মেয়েসহ ৬ জন হাজত বাসের ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ৩ জনের জামিন হলেও জামিন হয়নি অপর ৩ ভাই বোনের। সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার পিরিজপুর গ্রামের আজগর আলীর ছেলে বাহাদুর মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। এ বিষয়ে সিলেট মানসিক ডাক্তারও দেখিয়েছেন তার পরিবার। ২০২৪ সালের ২৭ জুলাই রাতে বাহাদুর মিয়া ডাক্তারী কাগজপত্র নিয়ে ঔষধ নেয়ার জন্য ঘর থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরেন নি। ভোর রাতে (৩.৩০ টার দিকে) বাহাদুর মিয়াকে পাশ্ববর্তী ফজলুল হকের বাড়ির পিছনে একটি পিলারের সাথে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তৎকালীন পুলিশ মানসিক রোগে আক্রান্ত বাহাদুর রোগের যন্ত্রনায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে মর্মে ধারনা করেন। এ সময় তার পরিবার বাহাদুরের ডাক্তারী কাগজপত্রও পুলিশকে দেখান। তৎকালীন সময় থানা পুলিশ একাধিকবার চেষ্টা করেও বাহাদুর মিয়ার পরিবারের পক্ষ থেকে কোন মামলা না দেয়ায় পুলিশ একটি সাধারণ ডায়েরী নং-১৩৪৫, তারিখ ২৬/০৭/২০২৪ইং মুলে সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। ঘটনার প্রায় এক মাস পর পুর্ব আক্রোশে বাহাদুর মিয়ার পিতা আজগর আলী হবিগঞ্জের বিজ্ঞ আদালতে নজরুল মিয়া, তার মেয়ে স্নেহা আক্তার, ছেলে তামবির মিয়া, রুমেল মিয়া, ভাই সামছুল হক, ফজলুল হক, ভাতিজা জুবেল মিয়া ও রিয়ন মিয়ার বিরুদ্ধে সিআর মামলানং ৫০২/২০২৪. ধারা ৩০২/৩৪ দঃবিঃ দায়ের করেন। আদালত ওসি নবীগঞ্জকে আদেশ দেন এ সংক্রান্ত কোন নিয়মিত মামলা, অথবা অপমৃত্যু মামলা দায়ের হয়েছে কি না যাচাই পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য। পরবর্তীতে পুলিশ প্রতিবেদন দাখিলের প্রেক্ষিতে আদালত মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে বাদীর বর্ণিত ৩০২/৩৪ ধারা প্রমানিত না হওয়ায় আত্মহত্যার প্ররোচনা ৩০৬ ধারায় একটি প্রতিবেদন দাখিল করেন। এছাড়া আসামী নজরুল মিয়া ও ফজলূল হকের বিরুদ্ধে কোন স্বাক্ষ প্রমান না থাকায় তাদেরকে অব্যাহতির আবেদনসহ ৬ জনের বিরুদ্ধে উক্ত প্রতিবেদন দেয়া হয়। তবে এ বিষয়টি এলাকাবাসী মানতে নারাজ। তারা বলেন, বাহাদুর আত্মহত্যা করেছে। কেউ তাকে প্ররোচনা করার বিষয়টি ভিত্তিহীন। গ্রামবাসী জানান, বাহাদুর মিয়ার বড় ভাই আব্দুল কাইয়ুম বিবাদী নজরুল মিয়ার আপন চাচীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরুধ চলে আসছিল। ওই বিরোধের জেরধরেই বাহাদুরের আত্মহত্যাকে পুজিঁ করে আজগর আলী একটি নিরাপরাধ পরিবারের প্রতি মামলা দায়ের করেন। এছাড়া আজগর আলীর পরিবারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। তার ছেলেরা গ্রামের অনেক পরিবারের সংসার ভেঙ্গেছে। নিরীহ মেয়েদের প্রেমের ফাদেঁ ফেলে জীবন নষ্ট করেছে। এ সব ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেয়া হয়েছে। গ্রামবাসী উঠতি বয়সী নিরীহ স্নেহা আক্তারসহ তার ভাইদের প্রতি সুবিচার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com