মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ভোট ৩ এপ্রিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ২০২৬ সালের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সংগঠনের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তফসিল প্রকাশ করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ এপ্রিল (শুক্রবার) সংগঠনের পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৩ এপ্রিল নবীগঞ্জ হীরা মিয়া গার্লস হাই স্কুলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। মনোনয়নপত্র বিক্রির তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত মূল্যে সংগঠন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর ১৩ মার্চ (শুক্রবার) বিকেল ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। পরবর্তীতে ১৪ মার্চ (শনিবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই এবং ১৫ মার্চ (রবিবার) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন (১৫ মার্চ) বিকেল ৪টায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রত্যেক পদের বিপরীতে আলাদা আলাদা প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা উদ্দিন এবং নির্বাচন কমিশনার অলিউর রহমান অলি, শাহিদ আহমেদ তালুকদার ও আলমগীর মিয়া নিরলস কাজ করে যাচ্ছেন। তফসিল ঘোষণার পর থেকেই নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিকদের মাঝে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা এখন থেকেই সাধারণ সদস্যদের সাথে যোগাযোগ শুরু করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com