বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

হবিগঞ্জ শহরে আইনজীবীর বাসায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার আদালতে ১ জনের স্বীকারোক্তি

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোডে আইনজীবীর বাসায় ডাকাতির ঘটনায় পুলিশ-র‌্যাব পৃৃথক অভিযান চালিয়ে শাহিনুর রহমান চৌধুরীসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক শাহিনুর রহমান দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। গতকাল রবিবার বিকালে সদর মডেল থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম অভিযুক্ত শাহিনুরকে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ এর বিচারক আব্দুল মন্নানের আদালতে হাজির হলে সে জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ তার কাছ থেকে লুন্ঠিত টাকা, এমিটেশনের জিনিসপত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে। এর আগে পুলিশ আনোয়ারপুর গ্রামের শাহিনুর রহমান (২০), জালালাবাদ গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আবুল কালাম (৩০) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলে তাদের দেয়া তথ্য মতে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের মতিউর রহমান চৌধুরীর পুত্র শাহিনুর রহমান চৌধুরীকে শনিবার রাতে র‌্যাব গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করে। প্রসঙ্গত, আইনজীবি শ্যামল কান্তির বাসায় একদল ডাকাত তাদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল নিয়ে যায়। তিনি বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ, র‌্যাব ও বিভিন্ন বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করেন এবং মালামাল উদ্ধার করে।
ওসি দেলোয়ার হোসেন জানান, অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে। আশা করি সবকিছুই উদ্ধার হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com