শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

খোলা আকাশের নিচে ইফতার বিক্রি শায়েস্তাগঞ্জে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রীর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে শায়েস্তাগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে খোলা আকাশের নিচে ইফতারি বিক্রি বেড়েছে। তবে এসব খাবার ধুলাবালি, ধোঁয়া ও মাছির আক্রমণে উন্মুক্ত থাকায় জনস্বাস্থ্যে ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
শহরের রেলগেট এলাকা, পুরাতন বাজার, নতুন বাজার ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোতে দেখা যায়, বড় বড় টেবিলের ওপর কোনো ধরনের ঢাকনা ছাড়াই সাজিয়ে রাখা হয়েছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, ছোলা ও বিভিন্ন ভাজাপোড়া। যানবাহনের ধোঁয়া ও রাস্তার ধুলাবালি সরাসরি এসব খাবারের ওপর পড়ছে। অনেক দোকানেই নেই হাত ধোয়ার ব্যবস্থা কিংবা বিশুদ্ধ পানির নিশ্চয়তা।
স্থানীয় বাসিন্দারা জানান, বিক্রেতাদের অধিকাংশই অস্থায়ীভাবে দোকান বসান। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তেমন কোনো তদারকি নেই। ফলে প্রতিদিন অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে এসব খাবার কিনে ইফতার করছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এ ধরনের খাবার মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
চিকিৎসকদের মতে, খোলা পরিবেশে দীর্ঘ সময় খাবার রাখলে তাতে জীবাণু দ্রুত বৃদ্ধি পায়। ধুলাবালি ও মাছির মাধ্যমে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ নানা পানিবাহিত ও খাদ্যবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। রমজান মাসে অতিরিক্ত তেলযুক্ত ও ভাজাপোড়া খাবারের সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ যুক্ত হলে ঝুঁকি আরও বেড়ে যায়।
এ বিষয়ে একাধিক ইফতার বিক্রেতা বলেন, “বিক্রির সুবিধার্থে খোলা জায়গায় দোকান বসাতে হয়। তবে আমরা চেষ্টা করি খাবার পরিষ্কার রাখতে।”
সচেতন নাগরিকরা বলছেন, ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বিক্রেতাদেরও সচেতন হয়ে খাবার ঢেকে রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com