মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জ প্রেসক্লাবে প্রবাসি কমিউনিটি ব্যক্তিত্ব কবি আবুল কালাম আজাদ ছোটনকে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্ট শিক্ষানুরাগী, লেখক, কবি, সাংবাদিক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মো. আবুল কালাম আজাদ ছোটন-কে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (০২ মার্চ) বিকালে নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুল কালাম আজাদ ছোটন তিনি নবীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং ক্লাবের আজীবন সদস্য পদ গ্রহণ করেন। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া-র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি এম সালাম,এম এ আহমদ আজাদ, সরওয়ার শিকদার, সাবেক সহ-সভাপতি মুরাদ আহমেদ, অলিউর রহমান অলি, কোষাধক্ষ্য সাগর আহমেদ, শাওন আহমেদ, নির্বাহী সদস্য নাবেদ মিয়া, সদস্য সলিল বরণ দাশ, আবু তালেব, মোঃ হাসান চৌধুরী, আলাল মিয়া, স্বপন রবি দাস। বক্তারা বলেন, জনাব আবুল কালাম আজাদ ছোটন প্রবাসে থাকলেও হৃদয়ে সব সময় জন্মভূমি ও মাটির টান লালন করেন। সাহিত্য ও সাংবাদিকতায় তার অবদান প্রশংসনীয়। প্রেসক্লাবের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসা ও অনুদান প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল করবে। অনুষ্ঠান শেষে নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন এবং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com