মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের ইফতার মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় হবিগঞ্জে বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে এ আয়োজন করা হয়। এতে প্রায় ৬ হাজার রোজাদার অংশ গ্রহণ করেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হবিগঞ্জে এই প্রথম কোনো জনপ্রতিনিধির উদ্যোগে বিশাল ঈদগাঁ ময়দানে এত বড় পরিসরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরা কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মাহফিলে অংশ গ্রহন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট আমিনুল ইসলাম। এছাড়াও বিএনপি, তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জোটের নেতৃবৃন্দ, আইনজীবি, সাংবাদিক, খতিব-ইমাম সহ বিভিন্ন শ্রেণী পেশার ৬ হাজারের অধিক লোক অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com