রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সরকারি-কর্মকর্তা কর্মচারীদের সাথে এমপি ড. রেজা কিবরিয়ার মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ-বাহুবলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ অবকাটামো উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি গতকাল বুধবার দুপুরে উপজেলার হলরুমে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সহধর্মীণি সিমি কিবরিয়া, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, অফিসার ইনর্চাজ মোনায়েম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, সাদিকুর রহমান শিশুসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময়কালে ড. রেজা কিবরিয়া বলেন, নবীগঞ্জ হাসপাতালে নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে। সেখানে ২৪ ঘন্টা আনসার ও কমপক্ষে ১ জন পুলিশ সদস্যকে সার্বক্ষনিক ডিউটি করার নির্দেশনা দেন। এতে কর্মরত ডাক্তার, নার্সরা নিরাপদে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করতে পারবে। তিনি আরও বলেন, এক্স-রে মেশিন আছে, ট্যাকনেশিয়ান নেই, হাসপাতালে অনেক সমস্যা পরিলক্ষিত হয়েছে। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নদীর উপর বাশেঁর সাকোঁ নিয়ে কথা বলেন। তিনি উপজেলা প্রকৌশলীকে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন রাস্তাঘাটের চিত্র, বাশেঁর সাকোঁর স্থলে ব্রীজ নির্মাণের পরিকল্পনা তৈরী করে দেয়ার জন্য নির্দেশ দেন। উপজেলার সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করবেন বলেও তিনি জানান। নবনির্বাচিত এমপি ড. রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশের সকল নাগরিকদের সমান দৃষ্টিতে সেবা দিতে হবে। কোন অন্যায়কারীদের কাছে মাথা নত করবেন না। অন্যায়কারী যেই হউক তাকে প্রশ্রয় দেয়া হবে না। এর আগে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ড. রেজা কিবরিয়া। এ সময় প. প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদসহ ডাক্তার-নার্সগণ নব নির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com