শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জের উদ্যমী তরুণ সাংবাদিক সৈয়দ রুজেন এর চলচ্চিত্র “ভাটি দেশের কইন্যা” আন কাট সেন্সর পেল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল ঢাকা ব্যাইলী রোডস্থ তত্ব ভবনে বাংলাদেশ সার্টিফিকশন বোর্ড (পূর্বের নাম সেন্সর বোর্ড) বিকাল সাড়ে ৪ টায় ১৫ সদস্য বোর্ডের সদস্যরা “ভাটি দেশের কইন্যা” সিনেমাটি দেখেন, সিনেমাটি দেখার পর বোর্ডের সদস্যরা প্রশংসা করেন পাশাপাশি তারা সিনেমাটি আন কাট সেন্সর প্রদান করেন। সাংবাদিক রুজেন ২০১৪ সালে প্রথম সিনেমা কাজ শুরু করেন। তারপর বহু সমস্যার কারনে সিনেমাটি বন্ধ ছিল পরবর্তীতে ২০২৩ সালে সিনেমার শুটিং শুরু করে ২০২৫ সালে শেষ করেন। সৈয়দ রাশিদুল হক রুজেন চলচ্চিত্রটি সংলাপ- চিত্রনাট্য পরিচালনা ও প্রযোজনা দায়িত্বে ছিলেন, ক্রিয়েটিভ এজেন্সী লিঃ প্রযোজিত চলচ্চিত্রটিতে মূল নায়কের চরিত্রে টনি, নায়িকা চরিত্রে জোনাকী, আরো অভিনয় করেন প্রিয়া, ইকবাল সৈয়দ, নাছরিন আক্তার, সুজন রাজা, অন্জনা, এম এ রাজা, গোপাল সূত্রধর, আশরাফ খান, সুনীল দাশ, শামছুল হক, আব্দুল আহাদ রাজু সহ ৩৩ জন। সিনেমার কাহিনী লেখেন মোস্তাক আহমদ, সংগীত পরিচালনায় ছিলেন আকরাম আলী, নৃত্য পরিচালনায় গৌতম আচার্য্য, চিত্রগ্রাহক সাজু আহমেদ, সম্পাদনায় জালাল আহমেদ প্রমূখ। সৈয়দ রাশিদুল হক রুজেন চলচ্চিত্রের পাশাপাশি বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা মহাসচিব, নাট্য নিকেতন হবিগঞ্জের প্রতিষ্টাতা সভাপতি, নাট্যভাষ্কর পর্ষদের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকসহ তিনি সাংবাদিকতা পেশায় জড়িত আছেন। আশা করা যায় এবার রোজা ঈদে সারা দেশে সিনেমাটি মুক্তি পাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com