মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

বাহুবল উপজেলা বিএনপির সভাপতি তুষার চৌধুরীর অস্থায়ী জামিন লাভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ হবিগঞ্জে মোবাইল ফোনে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়ার ঘটনায় দায়ের করা মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বাহুবল) আদালতে হাজির করা হয়। বিচারক তানিজনা রহমান তানিনের আদালতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সেলিম ও অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে বিচারক তানিজনা রহমান তানিন পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত বাহুবল উপজেলা বিএনপি সভাপতি তুষার চৌধুরীকে অস্থায়ী জামিনের আদেশ দেন।
এর আগে গত শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করে।
পরে বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের মুক্তির দাবিতে নেতাকর্মীরা দুই দফায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
একই দিন গত রোববার বাহুবল থানায় সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও আপত্তিকর ভাষায় গালিগালাজ এবং শান্তিভঙ্গের উদ্দেশ্যে হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়। এ মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে গ্রেফতার দেখায় পুলিশ।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com