স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ও হত্যা মামলাসহ ১৪ টি মামলার পলাতক আসামী আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার নলি দীর্ঘ প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে ১২ ফেব্রুয়ারী নির্বাচন পরবর্তি সময়ে এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করা নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। শুধু প্রকাশ্যে আসা নয়, মামলার আসামী হয়েও ইউনিয়ন অফিসে বসে দাপ্তরিক কাজকর্ম পরিচালনা করার পাশাপাশি আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের সাথেও প্রতিদিন ইউপি অফিসে বসে সাক্ষাৎ করার ঘটনায় এলাকায় বিরোপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ১৫ ফেব্রুয়ারী একটি ফেসবুক ষ্ট্যাটাসে নলিউর রহমান দীর্ঘদিন পর ইউপি অফিসে আসলে তার অনুসারীরা ও আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরন করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নলির প্রকাশ্যে চলে আসার বিষয়টি আলোচনায় আসে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগষ্টের পর থেকেই আত্মগোপনে চলে যায় আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার। তার অবর্তমানে সেবা থেকে বঞ্চিত হয় ইউনিয়নের জনগন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়ায় তার বিরুদ্বে ঢাকা সহ আজমিরিগঞ্জে একাধিক মামলা দায়ের হয়। বর্তমানে ১৪টি মামলার পলাতক আসামী নলিউর রহমান নলিকে গ্রেফতারে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান পরিচালনা করলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ৫ আগষ্ট পরবর্তি দীর্ঘ প্রায় দেড় বছর পলাতাক থাকার পর গত ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বচনের পর পরই এলাকায় তার প্রকাশ্যে আগমনে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।