মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

তারেক রহমানকে বরণ করতে মাধবপুরে ছাত্রদলের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে তাকে বরণ করে নেওয়ার লক্ষ্যে মাধবপুর উপজেলায় ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তরুণ রাজনীতিবিদ ও প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “আজ জাতি তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তিনি দেশের মানুষের আশা-আকাংখার প্রতীক হয়ে উঠেছেন। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে তিনি জাতিকে একটি সুস্পষ্ট ও সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবেন।” তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রদলকে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের প্রসঙ্গ টেনে বলেন, “এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের বিজয় নিশ্চিত করতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে ছাত্রদলই সবচেয়ে কার্যকর শক্তি।” একই সঙ্গে তিনি তারেক রহমানের সিলেট সফর যেন অর্থবহ ও সফল হয়, সে জন্য সকল নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল। ছাত্রদল নেতাদের মধ্যে বক্তব্য দেন মির্জা ইকরাম, এনামুল হক এনি, এমরান নাজির বাপ্পি, হামিদুর রহমান, ইকবাল শাহ রাব্বি, সাব্বির হোসেন বকুল, সেজান, আশরাফুল খান, নোমান চৌধুরী, মাসুদুর রহমান, সিয়াম, পাবেল, রিফাতসহ আরও অনেকে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com