বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

নবীগঞ্জে লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড প্রশংসনীয়-আশরাফ উদ্দিন

  • আপডেট টাইম সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে একঝাঁক তরুণের নেতৃত্বে লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে ভুয়সী প্রশংসার দাবীদার। আর্ত মানবতার সেবায় লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা করি। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারস্থ লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের ১০ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক আশরাফ উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল বিকেলে লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের ১০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংগঠনের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির আজিম। সাধারণ সম্পাদক আরিফ হাসনাত ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ জে,কে, হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুস সামাদ, সংগঠনের উপদেষ্টা শিক্ষক গোলাম রব্বানী, সাংবাদিক মুরাদ আহমদ, মাষ্টার সুহেল আহমদ, চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, সাবেক মেম্বার মর্তুজ আলী। লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্তুগাল প্রবাসী শাহিন আলম, যুক্তরাজ্য প্রবাসী আবুল হাসান, জাহাঙ্গীর আলম, শাহ মামুন প্রমূখ।
সভায় বক্তাগণ প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আশরাফ উদ্দিনের প্রচেষ্টায় নবীগঞ্জ রুদ্রগ্রাম-চৌধুরী বাজার আনগাঁও সড়ক পুনঃসংস্কারের কার্যক্রম শুরু হওয়ায় তাঁর প্রতি সংগঠন তথা এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের দাতা সদস্য পদ গ্রহণ করায় সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
এসময় লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সংগঠনের ১০ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি আশরাফ উদ্দিনকে লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে নেতৃবৃন্দ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
উল্লেখ্য, গতকাল বিকেলে সমাজসেবক আশরাফ উদ্দিন নবীগঞ্জ রুদ্রগ্রাম-চৌধুরী বাজার সড়ক পুনঃসংস্কার কাজ পরিদর্শন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com