মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান মনজুর মৃত্যুতে দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪
  • ৫১০ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ বৃটেনের কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের প্রাক্তন চেয়ারম্যান ও শাহজালাল বাংলা স্কুলের প্রধান শিক্ষক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীন মুরব্বী ও কমিউনিটি লিডার মালিক মনজুর রহমানের মৃত্যুতে অতি সম্প্রতি মসজিদ কমিটির উদ্যোগে সেন্টারে এক দোয়া মাহফিল ও শিরনী বিতরনের আয়োজন করা হয়।
শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর এর সভাপতিত্বে এবং মসজিদ কমিটির সেক্রেটারী মকিস মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাহ তসলিম আলী ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতীব ও ঈমাম হাফিজ মাওলানা আলহাজ্ব মো: বদরুল হক।
এদিকে শাহজালাল মসজিদ কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর, সেক্রেটারী মকিস মনসুর আহমদ, ট্রেজারার হারুনুর রহমান, ভাইস চেয়ারম্যান বকশী হারুনুর রশিদ, জয়েন সেক্রেটারী জুবারের আহমদ চৌধুরী, জয়েন ট্রেজারার দিলাওর এম চৌধুরী, শেখ মো: আনোয়ার, মতিউর রহমান, ময়না মিয়া, শাহ মো: গোলাম কিবরিয়া ও সৈয়দ রিপনসহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ এক যুক্ত শোক বার্তায় কমিউনিটি লিডার মালিক মনজুর রহমান এর মৃত্যুতে কার্ডিফবাসী একজন সাদামনের মানুষ প্রকৃত সমাজ সেবক, সৎ নিষ্টাবান, মানুষ গড়ার কারিগর একজন শিক্ষককে হারালো, যিনি আজীবন সমাজ ও কার্ডিফ কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com