শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

উমেদনগর টাইটেল মাদ্রাসায় জুমার খুৎবায় ভারতের সাইয়্যেদ আজহার মাদানী মুমিনের উচিৎ সর্বাবস্থায় আল্লাহর জিকিরে থাকা

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বা পড়া হয়েছে

এম এ মজিদ ॥ আওলাদে রাসুল (স:) ভারতের প্রখ্যাত আলেম সাইয়্যেদ আজহার মাদানী বলেছেন- “আমাদের সৌভাগ্য যে, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। একজন মুসলিম মুমিনের উচিৎ সর্বাবস্থায় মহান আল্লাহর জিকিরে থাকা। আপনি নামাজ পড়লেন, নামাজে যদি আল্লাহর জিকির না থাকে, সেই নামাজ কবুল হবে না, আপনি রোযা রাখলেন, সেখানে যদি আল্লাহর জিকির না থাকে, সেটা রোযা হবে না, উপবাস হবে। আপনি হজ্জে গেলেন, পবিত্র ক্বাবা, জিয়ারতে মদিনা, আরাফাতের ময়দান, মুজদালিফা যেখানেই অবস্থান করবেন সেখানেই আল্লাহর জিকির থাকতে হবে, নতুবা হজ্জ হবে না। আল্লাহর জিকির ছাড়া হজ্জে যাওয়া অর্থ হল পিকনিকে যাওয়া। আল্লাহর জিকিরের অনেক শক্তি। আপনি কাজে গেলেন, ঘুমাতে গেলেন, বসে থাকলেন, সর্বত্র আল্লাহর জিকিরকে সঙ্গী বানাতে হবে। নতুবা একজন মানুষের জীবন ব্যর্থ। আল্লাহর রাসুল (সা) বলেছেন- আল্লাহর জিকিরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী জিকির হচ্ছে “লাইলাহা ইল্লাল্লাহ” “আল্লাহু আকবার” “আলহামদুলিল্লাহ” “লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম” “সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি, সুবহানাল্লাহিল আজিম”। যারা আল্লাহর জিকিরকে জীবনের সঙ্গী বানাতে পেরেছেন তারাই সফল হয়েছেন। আল্লামা সাইয়্যেদ আজহার মাদানী ভারতের প্রখ্যাত বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সাইয়্যেদ হুসাইন আহমেদ মাদানী’র নাতী। উমেদনগর জামেয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় সাইয়্যেদ হুসাইন আহমেদ মাদানীর সমর্থন ছিল। সাইয়্যেদ আজহার মাদানীর পিতা সাইয়্যেদ আরশাদ মাদানী অনেকবার উমেদনগর টাইটেল মাদ্রাসায় এসে বয়ান করেছেন। সাইয়্যেদ আজহার মাদানী পরে জুমার নামাজে ইমামতি করেন। জুমার নামাজের পূর্বে ইতালী প্রবাসী মুফতি বিলাল আহমেদ চৌধুরীর ফাতেমা মোহরানায় বিবাহ পড়ান সাইয়্যেদ আজহার মাদানী। সুন্নত হিসাবে বিবাহের পরে সকলের মাঝে খেজুর বিলিয়ে দেন তিনি। দুপুর ১২টার কিছু পরে উমেদনগর মাদ্রাসায় পৌছুলে সাইয়্যেদ আজহার মাদানীকে স্বাগত জানান উমেদনগর জামেয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামীম হাফিজ মাসরুরুল হক। আগরতলা স্থলবন্দর দিয়ে সাইয়্যেদ আজহার মাদানীর বাংলাদেশে আসার কথা থাকলেও ভারতের অজ্ঞাত কারণে আগরতলা দিয়ে আজহার মাদানী বাংলাদেশে আসতে পারেননি। পরে আগরতলা থেকে বিমানে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে, ঢাকা থেকে বিমানে সিলেট ওসমানী বিমানবন্দর হয়ে হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসার মাহফিলে যোগদান করেন আল্লামা আজহার মাদানী। রাসুল (স:) এর বংশধর হিসাবে সাইয়্যেদ আজহার মাদানীর পরিবারের সুখ্যাতি রয়েছে সারা বিশ্বে। ভারতের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠায় সাইয়েদ আজহার মাদানীর পূর্ব পুরুষদের সক্রিয় ভূমিকার কথা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কওমী গড়ানার আলেমগন শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com