রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জামিয়া উমেদনগর মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলন আজ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী কওমি মাদরাসা জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগরের ৬৬তম ইসলামী মহাসম্মেলন আজ ৫ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। বার্ষিক এ সম্মেলনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের ভেতর-বাহিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আয়োজক সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে জামিয়া প্রাঙ্গণে এ সম্মেলন শুরু হবে। দেশব্যাপী আলেম-ওলামা, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সা. আল্লামা সায়্যিদ আযহার মাদানী। তিনি জুমার বয়ান ও ইমামতি করবেন।
জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মাসরুরুল হক বলেন, “একটি শান্তিপূর্ণ ও সার্বিকভাবে সফল সম্মেলন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
জামিয়া কর্তৃপক্ষ সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লি, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সকল শ্রেণির মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com