সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে আমনের মৌ মৌ ঘ্রাণ কৃষকের মুখে হাসির ঝিলিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় আমন ধানের মৌ-মৌ ঘ্রাণের বাতাস বইছে। ঠুটে উঠেছে কৃষকের মুখে হাসির ঝিলিক। ইতোমধ্যে হাওরে ধান কাটা শুরু হয়ে শেষের পথে। তবে শ্রমিক সঙ্কটে কৃষকরা অনেকটা বিপাকে। কৃষকদের ভরসা এখন হারভেষ্টার মেশিনের উপর। অগ্রহায়ন মাসেই এ ধান উঠবে কৃষকের গোলায়। হেমন্তের আগমনে ঘরে ঘরে নবান্ন উৎসব চলছে। উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষক-কৃষাণীর চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা দিয়েছে। ধানে ধানে ভরে গেছে মাঠ। যতদূর চোখ যায় মাঠে সোনালি ধানের শীষ। চারদিকে মৌ মৌ গন্ধ। এখন কৃষাণ-কৃষাণিরা গোলা, খলা, আঙ্গিনায় ধান শুকানোর কাজে ব্যস্ত। নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সরজমিন ঘুরে দেখা গেছে, আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আগাম জাতের কিছু কিছু ধান পাকলেও কিছুদিনের মধ্যে আমন ধান পুরোদমে কাটা-মাড়াই শেষ হবে। আমন ধানের ফলন ভালো হওয়ায় আশায় বুক বাঁধছেন কৃষকরা। ইতিমধ্যে হাটবাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। বর্তমানে ধানের দামও ভালো। তা ছাড়া আগাম ধান কাটার পর আবার একই জমিতে সরিষা চাষ করতে পারবেন কৃষকরা।
সিলেট অঞ্চলে আশ্বিন-কার্তিক মাস অভাবের মাস। এ সময় কৃষকের ঘরে খাবার থাকে না। হাজার হাজার শ্রমিক ও কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়েন। নবীগঞ্জের হাওরাঞ্চলের আশ্বিন-কার্তিক মাসে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিআর-৩৩ নামে স্বল্পমেয়াদি জাত আবিষ্কার করে। এর জীবনকাল ১০৫-১১০ দিন, যেখানে অন্যান্য জাতের জীবনকাল ১৪০-১৫০ দিন। এছাড়া কৃষকরা এই আমন মৌসুমে স্বল্পমেয়াদি হাইব্রিড ধানের চাষ করছেন। অনেকে একে বলেন অভাবের সময়ের ধান। নবীগঞ্জের কৃষকরা এখন সচেতন। আগাম আমন, আগাম আলু এবং আগাম বোরো কিংবা ভুট্টা, ডালসহ নানা শস্যবিন্যাসকে কাজে লাগিয়ে কৃষকরা এখন অনেক অগ্রগামী।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ১৩ হাজার ৩০৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৫০ হেক্টর জমিতে হাইব্রিড আমন ধান লাগানো হয়েছে। শুধু বিআর-৩৩ লাগানো হয়েছে ২ হাজার ১০০ হেক্টর জমিতে, হাইব্রিড লাগানো হয়েছে ৫০০ হেক্টরে, বিনা-৭ লাগানো হয়েছে ৩০০ হেক্টরে। তাছাড়া রয়েছে বিআর-৩৯ ও ৪০ জাতের আগাম ধান। উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি জানান, কৃষকদের মাঝে আগাম ফসল উৎপাদনে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কৃষকরা এখন অল্প খরচে বেশি লাভ করতে চান। তাছাড়া আশ্বিন-কার্তিক মাসে ফসল উঠলে কর্মসংস্থান সৃষ্টি হয়। এছাড়া এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com