মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে র‌্যাব-৯ এর পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ ধনেশ্বর জরা (২৩) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ধনেশ্বর চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকার কার্তিক জরার ছেলে। গত শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল এ অভিযান চালায়।
র‌্যাব জানায়, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় নিয়মিত আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক বিরোধী টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহজাহানপুরস্থ সুরমা চা-বাগান এলাকায় কিছু মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা রাত সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় ধনেশ্বরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়, তবে তার সহযোগী পালিয়ে যায়।
পরবর্তীতে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় তাদের কাছে ৫টি পাটের বস্তায় স্কচটেপ মোড়ানো গাঁজা রয়েছে। তার দেখানো মতে বস্তাগুলো উদ্ধার করে মোট ৫২ কেজি গাঁজা জব্দ করা হয়। র‌্যাব জানায়, ধনেশ্বর ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলার প্রস্তুতি গ্রহণ করা হয় এবং আটক ব্যক্তি ও জব্দকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com