মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে দেড় মন গাঁজাসহ র‌্যাবের হাতে ১ ব্যক্তি আটক

  • আপডেট টাইম রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দেড়মন গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৯। গতকাল শনিবার ভোর রাতে মাধবপুর উপজেলার রসুলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক গাঁজা ব্যবসায়ীর নাম ইব্রাহিম মিয়া ওরপে টিটু (৪০)। তিনি রসুলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, রসুলপুর এলাকার একটি ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। খবরের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দলটি ৪টা ৫০ মিনিটের দিকে সেখানে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ৭টি বস্তা তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ইব্রাহিম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। উদ্ধার হওয়া মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্যা জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধ মাদকদ্রব্য আইনে মামলা শেষে আজ দুপুরে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com