স্টাফ রিপোর্টার ॥ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের নিমতলা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা মোঃ রনি মিয়ার সভাপতিত্বে ও স্বপ্ন যুব সমবায় সমিতি এর সভাপতি সজীব চন্দ্র গোপের সঞ্চালনায় অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক। এ সময় প্রধান অতিথি বলেন, “সরকার সব সময় কাজ করছে সাধারণ কৃষকদের ঐক্যবদ্ধ ও সংগঠিত করে কিভাবে তাদের জীবনমান উন্নয়ন করা যায়। যদি কৃষকদের ও সাধারণ মানুষের জীবনমান উন্নত করা যায় তাহলেদেশের সমৃদ্ধি ও উন্নয়ন সম্ভব। সে প্রেক্ষাপট থেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানেব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি সমবায় মালিকানার স্বীকৃতি দিয়েছে। এতে করে যারা প্রান্তিক পর্যায়ে অবহেলিত নিগৃহীত তারা নিজেদের সংগঠিত করে তাদের জীবন মানের উন্নতি করতে পারবে।
”আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সি, বাংলদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আপনজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন খান, আড়িয়ামুগুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জয়চন্দ্র দাস, পদক্ষেপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সম্পাদক মোঃ মশিউর রহমান চৌধুরী, আলোছায়া শ্রমজীবী সমবায় সমিতির সম্পাদক আহসান উদ্দিন রুবেল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, জেলা সমবায় অফিসের পরিদর্শক শিউলিসিনহা, রাজিব কান্তি দেব, আয়েশা বেগম চৌধুরী, সহকারী পরিদর্শক শিউলি আক্তার, ফজলুর রহমান প্রমূখ।