মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

যেভাবে লতিফনামার অবসান

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ৬১৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সংবিধানে কোন মন্ত্রীকে অব্যাহতি ও অপসারণের কোন বিধান বলা নেই। এই কারণে আব্দুল লতিফ সিদ্দিকীকে অপসারণ করা হয়েছে কিংবা অব্যাহতি দেওয়া হয়েছে এর কোনটি বলা যাবে না। নিয়ম অনুযায়ী তার নিয়োগের অবসান হয়েছে। এই ব্যাপারে সংবিধানের নির্বাহী বিভাগের ২য় পরিচ্ছেদ এ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা বিষয়ে অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ সম্পর্কে বলা হয় ৫৮। (১) প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন মন্ত্রীর পদ শূন্য হইবে, যদি- (ক) তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন; (খ) তিনি সংসদ-সদস্য না থাকেন, তবে ৫৬ অনুচ্ছেদের (২) দফার শতাংশের অধীনে মনোনীত মন্ত্রীর ক্ষেত্রে ইহা প্রযোজ্য হইবে না; লতিফ সিদ্দিকী নিজে পদত্যাগ করেননি। আবার তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেনি। এই কারণে এই দুটির কোনটি তার বেলায় কার্যকর হয়নি। তার বেলায় যেটা হয়েছে তা হলো সংবিধানের ৫৮ এর (২) প্রধানমন্ত্রী যে কোন সময়ে কোন মন্ত্রীকে পদত্যাগ করিতে অনুরোধ করিতে পারিবেন এবং উক্ত মন্ত্রী অনুরূপ অনুরোধ পালনে অসমর্থ হইলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাইবার পরামর্শ দান করিতে পারিবেন। এই বিধান বলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লতিফ সিদ্দিকীর নিয়োগের অবসান ঘটানোর পরামর্শ দান করেন। আর সেই হিসাবে রাষ্ট্রপতি ৫৮ এর বিধান বলে ১(গ) হিসাবে তার নিয়োগের অবসান ঘটান।
সংবিধানে (গ) এই অনুচ্ছেদের (২) দফা অনুসারে রাষ্ট্রপতি অনুরূপ নির্দেশ দান করেন; অথবা (ঘ) এই অনুচ্ছেদের (৪) দফায় যেরূপ বিধান করা হইয়াছে তাহা কার্যকর হয়, বলা হয়েছে। এখানে রাষ্ট্রপতি যে নির্দেশ দিয়েছেন সেটাই কার্যকর করা হয়েছে। সংবিধানের কোথাও অপসারণ ও অব্যাহতি এই শব্দ দুটি না থাকার কারণে এটাকে মন্ত্রী পরিষদ বিভাগও অপসারণ কিংবা অব্যাহতি বলতে পারেননি। মন্ত্রী পরিষদ সচিবের কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি কোন শব্দও ব্যবহার করেননি। প্রজ্ঞাপনের কথাই বলেছেন। প্রজ্ঞাপনের মধ্যে নিয়োগ অবসানের কথা বলা হয়েছে।
এদিকে লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী সংবিধানের বিধান মানেননি। তা অমান্য করেছেন। তিনি লতিফ সিদ্দিকীকে মন্ত্রী পরিষদের সদস্য থেকে পদত্যাগ করার অনুরোধ করা দরকার ছিল। তিনি পদত্যাগ না করলে তাকে বাদ দিতে পারতেন। সেই রকম সুযোগ রয়েছে। কিন্তু তাকে পদত্যাগ করার কোন অনুরোধ করা হয়েছে বলে মনে হয় না। এমনকি তার সঙ্গে যোগাযোগও করা হয়নি। আর এই কারণে সংবিধান তাকে বাদ দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি মানা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com