মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে অবৈধ বন্যপ্রাণী শিকার দুজনকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় বন্যপ্রাণী রেঞ্জের পৃথক অভিযানে অবৈধভাবে শিকার করা ২৩টি পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন আসামিকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়। গতকাল বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পর্যন্ত হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ অফিসার মো. মাহমুদ হোসেনের নেতৃত্বে দেবপাড়া বাজার সংলগ্ন হাইওয়ে ও নবীগঞ্জ সদর এলাকায় অভিযান চালানো হয়। প্রথমে দেবপাড়া বাজার সংলগ্ন হাইওয়ে থেকে দুই ব্যক্তিসহ ৪টি সরালী পাখি আটক করা হয়। পরে নবীগঞ্জ সদর থেকে আরও ১৬টি সরালী পাখি ও একজনকে আটক করা হয়।
পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী ককর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ বন্যপ্রাণী বিক্রির অপরাধে চরগাঁও গ্রামের এংরাজ মিয়ার ছেলে জয়নাল মিয়াকে ৮ হাজার টাকা ও পূর্ব দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে সজ্জাদ মিয়াকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে শাস্তি প্রদান করা হয়। উদ্ধার করা সরালী পাখিগুলো নবীগঞ্জ হাওরে অবমুক্ত করা হয়েছে। এছাড়া মিরপুর বাজার এলাকা থেকে আরও ২টি শালিক ও ১টি ঘুঘু পাখি উদ্ধার করএ অবমুক্ত করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী ককর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com