শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ ॥ স্থবির হয়ে পড়েছে শিল্পাঞ্চল ॥ ছাঁটাই আতঙ্কে ১ লাখ ৫০ হাজার শ্রমিক চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ সদর ও ডিবি পুলিশের মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে মহড়া শহরের ব্যাক রোডে পৌরসভার পানি সরবরাহের পাইপ লাইন স্থাপনের কাজ শুরু শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত সৈয়দ কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আ.লীগ নেতা মানিক গ্রেফতার আনোয়ারপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত

প্রয়াত চা শ্রমিক নেতা যুবরাজ ঝড়ার শেষকৃত্য অনুষ্ঠানে মানুষের ঢল

  • আপডেট টাইম শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ ইহলোকে চলে গেলেন চা শ্রমিক নেতা, সদালাপী যুবরাজ ঝড়া। গতকাল সকালের তিনি আমু চা বাগানে নিজ বাসভবনে দেহত্যাগ করেন। জনপ্রিয় নেতা যুবরাজ ঝড়ার মৃত্যুর খবর লস্করপুর ভ্যালিতে ছড়িয় পড়লে সর্বত্র নেমে আসে শোকের ছায়া। ভ্যালির ২২টি চা বাগানের সকল শ্রমিক বাগানের কাজ স্থগিত করে প্রিয় নেতাকে শেষ দেখার জন্য আমু চা বাগানে ছুটে আসেন। শ্রমিকদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠে। খবর পেয়ে হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এডঃ আমিনুল ইসলাম, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি সালেহ উদ্দিন, সাধারন সম্পাদক কামরুল হাসান শামীম, যুগ্ম সম্পাদক সাব্বির আহম্মদ চৌধুরী, আতিকুল ইসলাম রুকন, শামীম আহম্মদ, মিয়া মোহাম্মদ জসিম, ২২ চা বাগানের শ্রমিক নেতাসহ সকল ধর্ম গোত্রের মানুষ ছুটে আসেন।
অপরদিকে বিএনপি নেত্রী শাম্মী আক্তার, চা শ্রমিক নেতা খাইরুন আক্তারও আসেন প্রয়াত নেতাকে দেখার জন্য। যুবরাজ ঝড়া আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের তিন বার মেম্বার নির্বাচিত হন। একবার চেযারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে সনজু চৌধুরীর সাথে সামান্য ভোটে হেরে যান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com