স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার ৮ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। তাদের মধ্যে সন্দেহজনক, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামি আছে। ওসি জানান, এ অভিযান নিয়মিত চলবে। শুক্রবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।