শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মেয়র মোঃ আলীর মৃত্যুতে চুনারুঘাট প্রেসক্লাবের শোক

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটের জনপ্রিয় মেয়র মোহাম্মদ আলীর মৃত্যুতে চুনারুঘাট প্রেসক্লাবে গতকাল শনিবার সন্ধ্যায় এক শোক সভা ক্লাবের সিনিয়র সভাপতি মহিদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। ক্লাবের সাধারন সম্পাদক জামাল হোসেন লিটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, মোস্তাক আহমেদ তরফদার মাসুম, রাই রঞ্জন পাল, মনিরুজ্জামান তাহের, এস এম সুলতান খান, ওয়াহিদুল ইসলাম জিতু, সাইফুল ইসলাম, ফখরুদ্দিন চৌধুরী আব্দাল, এস আর রুবেল মিয়া, মো. ওয়াহেদ আলী প্রমুখ। সভায় মেয়র মোহাম্মদ আলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, মেয়র মোহাম্মদ আলী চুনারুঘাটের মাটি ও মানুষের রাজনীতি করে গেছেন। তিনি সকল ধর্মের মানুষের খুবই কাছের মানুষ ছিলেন। তার এই চলে যাওয়া চুনারুঘাট পৌরবাসীর যে ক্ষতি হয়েছে কা অপূরণীয়। সভা শেষে মেয়র মোহাম্মদ আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com