রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে মোঃ দিলকুশ মিয়া (৩৮) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মডোরা ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, গতকাল ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত অনুমান ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানার একটি আভিযানিক টিম বিশেষ ডেভিলহান্ট অভিযান পরিচালনা করে। এ সময় থানা এলাকার শৈলজুড়া গ্রাম থেকে মামলার আসামী দিলকুশ মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি মৃত সৈয়দ বক্সের ছেলে এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারকৃত দিলকুশ মিয়ার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা নং-০৪, তারিখ ১৭/০৯/২৪ দায়ের রয়েছে। পুলিশ তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনের বাইরে কেউ থাকবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com