শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বাহুবলে জাপা নেতা মওদুদের দখলে লন্ডন প্রবাসীর মার্কেট

  • আপডেট টাইম বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রবাস জীবনের কষ্টে অর্জিত টাকা দিয়ে দেশে আয়ের উৎস বাড়ানোর জন্য হবিগঞ্জের বাহুবলের হামিদনগরে মার্কেট করেছিলেন এক ইংল্যান্ড প্রবাসী। কিন্তু এক যুগেরও বেশি সময় মার্কেট জোর পূর্বক দখল করে রেখেছে কেয়ারটেকারের মেয়ে রোকসানা চৌধুরী ও তার জামাতা জাপা নেতা সৈয়দ মওদুদ আহমেদ। আওয়ামীলীগের শাসন আমলে জাপা নেতা মওদুদ আওয়ামীলীগের নেতাকর্মীদের সহযোগিতায় মার্কেট দখল করে রেখেছেন। এখন অন্তরবর্তীকালীন সরকারের আশির্বাদ পুষ্ট একটি ইসলামী দলের নেতাকর্মীদের সহযোগিতায় ওই মার্কেট দখল করে রাখছেন মওদুদ ও তার স্ত্রী। মার্কেটটি দখল মুক্ত করার জন্য লন্ডন প্রবাসী সমাজপতিসহ প্রশাসনের কাছে গেলেও কোন ফল পাচ্ছেন না। এই পরিস্থিতিতে নিজের সম্পত্তি মার্কেট উদ্ধার গেলে লন্ডন প্রবাসী ও তার পরিবারকে প্রাননাশের হুমকি দিচ্ছেন দখলদার মওদুদ বাহিনী। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন লন্ডন প্রবাসী ও পরিবারের সদস্যরা। অভিযোগে জানাযায়, নবীগঞ্জ উপজেলার টুনাকান্দি গ্রামের বাসিন্দা ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি লিডার মরহুম হাজী মকসুদ আলীর ছেলে মোবাশ্বির আলী ওরফে মর্তুজ আলী দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ইংল্যান্ডে বসবাস করেন। বাহুবলের হামিদনগর এলাকায় তার আত্মীয় থাকার সুবাদে সেখানে জায়গা ক্রয় করে মকসুদ মঞ্জিল নামে একটি বাসা ও মার্কেট নির্মাণ করেন। মার্কেটটি মধ্যে ১৫টি দোকান রয়েছে। মার্কেট নির্মাণ করার পর থেকে কেয়ারটেকার হিসেবে আব্দুল কাইয়ূম চৌধুরী নামে তার এক মামা দেখাশোনা করতেন। তিনি ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া উত্তোলন করে মার্কেটের মালিক মর্তুজ আলীর কাছে হস্তান্তর করতেন। ২০১২ সালে কাইয়ূম চৌধুরী মারা যান। কাইয়ূম চৌধুরী মারা যাওয়ার পর তার মেয়ে ও জামাতা জাপা নেতা মওদুদ আহমেদ মর্তুজ আলীর অনুমতি ছাড়াই মার্কেটের ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া উত্তোলন করছেন। উক্ত ভাড়া টাকা তারা মর্তুজ আলীকে না দিয়ে নিজেরা আত্মসাত করছেন। মর্তুজ আলী ভাড়াটিয়ার কাছে ভাড়া টাকা চাইলে ভাড়াটিয়া জানান, মার্কেটের কেয়ারটেকার কাইয়ূম চৌধুরীর মেয়েও তার জামাতা মওদুদ ভাড়া টাকা নিয়ে যান। মর্তুজ আলী ভাড়াটিয়াদের কাছে ভাড়া টাকা চাইলে তারা নানা টালবাহানা করেন এবং তারা সংঘবদ্ধ হয়ে মর্তুজ আলী ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করেন। এ বিষয়ে ভুক্তভোগী মর্তুজ আলী স্থানীয় মুরুব্বীয়ানদের কাছে গিয়ে বিচার প্রার্থী হলে ভাড়াটিয়ারা ও মরহুম কাইয়ূম চৌধুরীর মেয়ে তার জামাতা বিচার শালিস মানছেন না। বরং তারা মর্তুজ আলীর প্রতি ক্ষিপ্ত হয়ে তার সাথে দুর্ব্যবহার করছেন। গত ১৩ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে মর্তুজ আলীর মার্কেটে গিয়ে ভাড়াটিয়াদের কাছে ভাড়া চাইলে প্রথমে ভাড়ার টাকা দিতে চাইলেও পরবর্তীতে ভাড়া না দিয়ে তার সাথে দুর্ব্যবহার করেন এবং তাকে মারধোর করার জন্য উদ্ধ্যত হয়। এ সময় মর্তুজ আলী কিংবা তার পরিবারের সদস্যরা ভাড়া চাইলে তাদেরকে মিথ্যা মামলা হয়রানী করাসহ প্রাণনাশের হুমকি দেন তারা। একই ধরণের হুমকি দেন কেয়ারটেকার মরহুম কাইয়ূম চৌধুরীর পরিবারের সদস্যরাও। এ অবস্থায় মার্কেট উদ্ধার, নিজ ও পরিবারের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্তুজ আলী। অভিযোগ রয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মার্কেটের কেয়ারটেকার মরহুম কাইয়ূম চৌধুরী মেয়ের জামাত মওদুদ আওয়ামীলীগের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে মার্কেট জোর পূর্বক দখল করেছিলেন। আওয়ামীলীগ পরিবর্তন হওয়ার পর নামধারী একটি ইসলামী দলের কয়েকজন নেতারা সহযোগিতায় মার্কেট দখল করে রেখেছেন মওদুদ গং। এসব নেতারা প্রশাসনের সাথে যোগযোগ করে অবৈধ কাজে প্রভাব বিস্তার করছেন। যে কারণে বৈধ কাগজপত্র থাকার পর মার্কেটটি উদ্ধার করে দিতে পারছে না প্রশাসন। শুধু মার্কেট দখলই নয়, ইংল্যান্ড প্রবাসী মর্তুজ আলীকে মওদুদ তার স্ত্রী মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এমনকি তাকে হত্যা করে লাশ ঘুম করার হুমকি দিচ্ছেন। এমনতাবস্থায় নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্তুজ আলী।
ভুক্তভোগী মর্তুজ আলী জানান, মার্কেট দখল মুক্ত করার এলাকার মুরুব্বীয়ান ও জনপ্রতিনিধিদের দ্বারে বিচার প্রার্থী হয়ে আমি কোন বিচার পাইনি। পুলিশের কাছে গিয়েও আমিও কোন বিচার পাইনি। আমি আমার সম্পত্তি দখল মুক্ত চাই।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষসহ বাংলাদেশস্থ ইংল্যান্ডের হাইকমিশনের দৃষ্টি কামনা করছেন তিনি। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, মার্কেট নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com