সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গে পাহারাদার রঙ্গিলা হত্যাকান্ডের ঘটনায় আটক ১ হবিগঞ্জ শহরে বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের হাওর থেকে রঙ্গিলা মিয়া (৫৫) নামে পাহারাদারের লাশ উদ্ধারের ঘটনায় নজরুল মিয়া নামে এক চা স্টল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ নজরুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। এ ছাড়া গতকাল দুপুরে রঙ্গিলা মিয়া হত্যাকারীদের শাস্তির দাবিতে হবিগঞ্জ শহরে উমেদনগর উমেদনগর সমাজসেবা যুব সংঘের উদ্যোগে মিছিল ও মানববন্ধন করা হয়। এতে বক্তারা খুনিদেরকে ধরতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এদিকে গতকাল রঙ্গিলা মিয়ার লাশের ময়নাতদন্ত শেষে দুপুরে উমেদনগর মাঠে জানাজার নামাজ শেষে তার পরিবার দাফন করা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার দুপুরে ৬ দিন আগে নিখোঁজ হওয়া পাহারাদার রঙ্গিলা মিয়ার পাথর দিয়ে বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় সুনারু গ্রামের পাশের একটি হাওর থেকে। রঙ্গিলা মিয়া সদর উপজেলার উমেদনগর মধ্যহাটির নুরুল হোসেনের পুত্র। তার পরিবারের সদস্যদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ৬ দিন আগে তিনি কালারডোবা থেকে নিখোঁজ হয়েছিলেন। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। পরে পত্রপত্রিকায়ও বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু তাতেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। গত শনিবার দুপুরে হঠাৎ করে সুনারু গ্রামের পার্শ্ববর্তী হাওরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
সূত্র জানিয়েছে, সে এ হত্যাকান্ডের সাথে ৫ জনের অধিক সম্পৃক্ততার কথা বলেছে। বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার তথ্য অনুযায়ী দোষীদের ধরতে অভিযান অব্যাহত আছে। অচিরেই হত্যার মোটিভ উদঘাটন করে সাংবাদিকদের জানানো হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com