রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ জেলা বিএনপির ৪ নেতার বিবৃতি ॥ নিরপরাধ লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাথে

  • আপডেট টাইম সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

বিএনপি’র সম্পর্ক নেইপ্রেস বিজ্ঞপ্তি ॥ কোনো নিরপরাধ মানুষ যাতে কোনো সুবিধাভোগীর মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্থ না হয় এ জন্য হবিগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং বিচার বিভাগের দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বিবৃতিদাতাগণ হলেন, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দায়িত্বশীল রাজনৈতিক দল। বিএনপি সব সময় মানুষের কল্যাণে কাজ করে। মানুষকে বিপদে ফেলা অথবা মানুষ ক্ষতিগ্রস্থ হয় এমন কাজ বিএনপি করে না।
কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, জুলাই-আগষ্টে হতাহতের নাম করে হবিগঞ্জে পুলিশের কাছে, কোর্টে এবং জেলার বাহিরে অন্যান্য জেলায় হবিগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশা, অন্যান্য রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও নিরপরাধ ব্যবসায়ী নেতৃবৃন্দকে আসামী শ্রেণীভুক্ত করে অনৈতিক সুবিধা নিতে মামলা দায়ের করা হচ্ছে। যা পালিয়ে যাওয়া বিগত সরকারের ধারাবাহিকতা বলেই বিএনপি মনে করে। এসব ঘটনা অনাকাঙ্খিত এবং অনভিপ্রেত। এই সমস্ত ঘটনার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com