মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ৩ সন্তানের জননীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে বিলের পাশ থেকে ৩ সন্তানের জননীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গতকাল (২৮ জুন) শনিবার সন্ধ্যার দিকে বড় ভাকৈর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী শেফালী বেগম (২৬) কে অচেতন অবস্থায় বিলের পাশে দেখতে পায় স্বজনরা পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেফালী বেগমকে মৃত্যু ঘোষনা করে। শেফালী বেগমের স্বামী হেলাল মিয়া জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর ঘটনায় এলাকায় নানান গুঞ্জন চলছে। অনেকে বলছেন পরিবারের উপর অভিমান করে নিজে নিজে আত্বহত্যা করেছে, আবার কেউ বলছে বিলের পাশে কেউ হত্যা করে পালিয়েছে। এনিয়ে রহস্যর সৃষ্টি হয়েছে। শেফালী বেগমের পৈত্বিক নিবাস কুমিল্লা জেলায়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মো: কামরুজামান জানান লাশ উদ্ধার করা হয়েছে। মৃতুর সঠিক কারন এখনও জানাযায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com