রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির আলী চৌধুরীর ১৪ম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ২৭ জুন বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী চৌধুরীর ১৪ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে বাদ আছর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সকলকে অংশ গ্রহন করার জন্য পরিবারের পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে। এছাড়াও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের প থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে ইউপি নির্বাচনে সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ১৭ দিনের মাথায় ইন্তেকাল করেন তিনি। আলহাজ্ব আমির আলী চৌধুরীর মৃত্যুর পর উপ-নির্বাচনে তার পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান কাশেম চৌধুরী বিপুল ভোটে সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে আবুল কাশেম চৌধুরী ২য় দফায় বিপুল ভোটে সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় উপজেলা চেয়ারম্যন নির্বাচিত হন। মরহুম আমির আলী চৌধুরীর বড় ছেলে জার্মানের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্বাস আলী চৌধুরী, ২য় ছেলে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ৩য় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী কাউছার চৌধুরী ও ৪র্থ ছেলে কায়েছ চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com