মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে মোবাইল কোর্টে ১ ব্যক্তিকে কারাদণ্ড প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে আমির হোসেন নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আমির হোসেন চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। গতকাল সোমবার (২৩ জুন) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। এ সময় চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন। সূত্র জানায় চৌমুহনীর বড়জ্বালার কাছ থেকে অবৈধভাবে মাটি উত্তোলণ ও পরিবহন করে আসছিল আমির হোসেন। এ বিষয়টি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেমের গোচরে আসলে তিনি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই ব্যক্তিকে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে এই দন্ডাদেশ প্রদান করেন। ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম জানান অবৈধ মাটি ও বালু উত্তোলণ বন্ধে প্রশাসন বদ্ধপরিকর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com