সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নারায়নপুর এলাকা থেকে অভিনব কায়দায় থান কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৫৭ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে এ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মো. জহুর উদ্দিনের ছেলে মো. মনির (৪৭) ও মো. আব্দুল মজিদের ছেলে মো. সাইদুর রহমান (৩৬)। সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ অভিযানকালে অভিনব কায়দায় পলিথিনের ভেতরে বিভিন্ন রঙের (প্রিন্টের) থান কাপড় দিয়ে মোড়ানো ৫৭ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করা হয়। পরে মামলা দিয়ে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com