সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মাদক মামলার আসামী আ.লীগ নেতা সোহেল ॥ জনমনে ক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও বাহুবলে ছাত্র জনতার উপর হামলাকারী মাদক মামলার আসামী আওয়ালীগ নেতা শেখ মোঃ সোহেল মিয়া প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ রয়েছে স্থানীয় এক বিএনপি নেতার ছত্র-ছায়ায় প্রকাশ্যে ঘুরলেও পুলিশ আটক করছে না। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালেচনা। রয়েছে জনমনে ক্ষোভ। রয়ে গেছেন অধরা। স্থানীয়রা জানান, বিগত জুলাই আন্দোলনে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সোহেল মিয়া ছাত্র-জনতার উপর প্রকাশ্যে হামলা করে আলোচনায় আসে কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরপরই সে গা ঢাকা দেয়। সম্প্রতি পুটিজুরিসহ প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাকে আটক করে পুশের সোপর্দ করা হয়নি কিংবা পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। রয়ে গেছেন অধরা। অভিযোগ রযেছে, পুটিজুরি ইউনিয়নের এক বিএনপি নেতার ছত্র-ছায়ায় প্রকাশ্যে ঘুরাফেরা করছেন সোহেল যে কারনে তাকে কেউ কিছু বলেনি। তবে স্থানীয় ছাত্রদল ও বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ছাত্র-জনতার উপর আক্রমন ছাড়াও তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে মাদক মামলায় চার্জীশীট দাখিল করা হয়েছে। স্থানীয়দের দাবী অবিলম্বে ছাত্র-জনতার উপর হামলাকারী সোহেলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com