সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ শিল্পী সমাজ এর আত্মপ্রকাশ মিজানুর আহ্বায়ক ও পাপলু সদস্য সচিব

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের সকল শিল্পীদের অধিকার আদায়ে প্রতিশ্রুতি নিয়ে হবিগঞ্জ শিল্পী সমাজ এর আত্মপ্রকাশ হয়েছে। গঠন করা হয়েছে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি। এতে নাট্যমেলার সভাপতি ও সংগীত শিল্পী শাহ আলম চৌধুরী মিন্টুকে উপদেষ্টা করা হয়েছে। গতকাল সোমবার শহরের স্টাফ কোয়ার্টার রোডস্থ সংগঠননের অস্থায়ী কার্যালয়ে বিকেল ৫টায় এক সভা অনুষ্ঠিত হয়। সভার মাধ্যমে আত্মপ্রকাশ ও আহ্বায়ক কমিটি গঠন হয়। কন্ঠশিল্পী মিজানুর রহমান চৌধুরীকে আহ্বায়ক ও সাইফুর রহমান চৌধুরী পাপলুকে সদস্য সচিব করা হয়। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সরবিন্দু দাশ, যুগ্ম আহ্বায়ক- আলী হোসেন সোহাগ, মোঃ নুর উদ্দিন, আফরোজ বখত টুটন ও আব্দুল বাছিত। কমিটির সদস্যবৃন্দ হলেন- এমদাদুল হক লিটন, রাজন দাস, আশীষ দাস, ইশতিয়াক আহমেদ সাকি, শেখ ওসমান গনি রুমী, মোঃ সুজন কবির, হাফিজুর রহমান রুবেল ও মোছাঃ লিজা আক্তার। কমিটি গঠনকালে জেলার বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com