বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাওঃ রইছ উদ্দিন খোকন হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা দক্ষিণ মহানগরের সাবেক সভাপতি ও ঢাকা গাজীপুরের একটি মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইছ উদ্দিন খোকনকে হত্যার প্রতিবাদে হবিগঞ্জ শহরে মশাল মিছিল অনুষ্টিত হয়েছে। হবিগঞ্জে মাওলানা রইস উদ্দিন হত্যার ন্যায় বিচার চাই বাস্তবায়ন কমিটির আহ্বানে গতকাল রাত সাড়ে ৮ টার দিকে শায়েস্তানগর পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের সাইফুর রহমান টাউন হল পর্যন্ত প্রদক্ষিণ করে।
মিছিল শেষে অনুষ্টিত পথ সভায় বক্তারা বলেন- মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করে পুলিশ হেফাজতে দেওয়া হয় মাওলানা রইছ উদ্দিনকে। সেখানে চিকিৎসার অভাবে তিনি মারা যায়। আজ ৪ দিন হয়ে গেছে এখনো এই হত্যার বিচার নিশ্চিতে সুষ্ঠু তদন্ত হচ্ছে না। এতে দেশের জনগণ বিক্ষোব্ধ। বিক্ষোভকারীরা দ্রুত রইছ উদ্দিন হত্যার বিচার নিশ্চিত এবং খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় দেশের জনসাধারণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com