শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে ঈদের জামাত পড়া নিয়ে খুনের ঘটনায় সুন্দর আলী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন নিয়ে বাকবিতন্ডায় ছুরিকাঘাতে আবদুল কাইয়ূম নামের এক ব্যক্তি খুনের মামলায় মৌলভীবাজার থেকে কাজী সুন্দর আলীকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বেলা ২টার দিকে মৌলভীবাজার জেলা সদরের দশকাহনীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ থানার সদরঘাট গ্রামের মৃত ছানাওর আলীর ছেলে।
গত ২৮ মার্চ শুক্রবার রাত সাড়ে ৯টায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া ও দক্ষিণ পাড়ার মুরব্বীরা ঈদের জামাত নিয়ে আলোচনায় বসেন। এসময় দক্ষিণ পাড়ার আবদুল কাইয়ূমের সাথে কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মোজাহিদ ছুরিকাঘাত করেন আবদুল কাইয়ূমকে। স্থানীয়রা আব্দুল কাইয়ুমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দায়েরকৃত মামলার ৩নং আসামী ছিলেন কাজী সুন্দর আলী। হত্যাকান্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com