বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আনন্দ শোভাযাত্রা ও দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে দিয়ে হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ষবরণ

  • আপডেট টাইম বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বাঙালির প্রাণের উতসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা, স্কুল প্রাঙ্গনে বৈশাখী মেলা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, পরিচালনা কমিটির শিক্ষক সদস্য মোঃ সারওয়ার আলম, শিক্ষক নরেশ চন্দ্র দাস, রুমা দেব, মোঃ সামছুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মেঃ নুরুল আমীন, রওশন আক্তার, মাহমুদুল হক প্রমূখ। শোভাযাত্রা শেষে পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ এনামুল হক সেলিম সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিল্পী ও স্কুলের ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উৎযাপন করার অনুরোধ জানিয়ে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সাংস্কৃতির অনুষ্ঠানে জেলা জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আলম চৌধুরী মিন্টুসহ দেশের বিশিষ্ট শিল্পীগন বিভিন্ন ধরনের গান পরিবেশন করে দিনব্যাপী নির্মল আনন্দ দান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com