বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পিতৃভূমিতে পা রেখেই বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগান দিলেন হামজা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা একমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত খেলোয়াড় হামজা চৌধুরী তার পিতৃভূমিতে পা রেখেই “বাংলাদেশ জিন্দাবাদ” শ্লোগান দিলেন।
গতকাল সোমবার বিকেল পৌনে ৪টায় বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌছান হামজা। ইংলিশ প্রিমিয়ার লীগে খেলে বাংলাদেশের বিমান ধরেন এই তারকা। ফ্লাইটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে নামেন।
হামজা এর আগে অন্তত দশবার পিতৃভিটায় আসলেও এবারের আসায় রয়েছে ভিন্নতা। কারণ হামজা বাংলাদেশ দলের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়ে দেশে ফিরেছেন।
তার আগমণ উপলক্ষে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার লোক বাড়ির আশপাশে ভীড় করেন। বাড়ি রাস্তায় তৈরী করা হয়েছে বেশ কয়েকটি গেট ও তোরণ। পরে তিনি বাড়ীর পাশে মঞ্চে উঠে মিনিট খানেক এলাকাবাসীর উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সালাম বিনিময় শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলে শ্লোগান দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com