বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে এলাকায় গোল চত্তরে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজারও মানুষ অংশ নেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এ সময় বক্তারা বলেন, হবিগঞ্জ জেলায় প্রায় ৩০ লাখ মানুষের বাস। এসব মানুষকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যদি হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত হলে রেলপথসহ সকল রাস্তা অবরোধ করা হবে। সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব। তারা বলেন, স্বৈরাচারের দোষররা এখনও চক্রান্ত করছে। দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবেই তারা মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদার সঞ্চালনায় অবরোধকালে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফরিদ আহমেদ ওলি, জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলেছুর রহমান, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, অধ্যক্ষ এনামুল হক, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com