শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সাংবাদিক ছালেহ চৌধুরীর মায়ের ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক সময় প্রতিদিনের হবিগঞ্জ প্রতিনিধি ছালেহ আহমদ চৌধুরী (রিপন) এর মা সৈয়দা শহিদুন্নেছা ইন্তেকাল করেছেন। গতকাল রাত ৪টা ২৭ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-লিল্লাহে রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল অনুমান ৭৫ বছর। তিনি দুই বছর ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। শহিদুন্নেছার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরের মাষ্টার কোয়ার্টার বাসভবনে ছুটে আসেন স্বজন ও নানাপেশার মানুষ।
গতকাল বৃহস্পতিবার বাদ জোহর টাউন মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ৩ টায় শ্বশুরবাড়ী দরিয়াপুরে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি ১ ছেলে ২ কন্যা নাতি নাতনীসহ আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শহিদুনন্নেছা দৈনিক দেশ রূপান্তর হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরীর বড় চাচী ও সাবেক সাধারণ সম্পাদক আবু হাসিব খান পাবেলের খালা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com