মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে হবিগঞ্জে মাদক ও নারী নির্যাতন বিরোধী সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে মাদক ও নারী নির্যাতন বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির প্রধান শাখার পুরাতন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এডভোকেট মো: সফিকুর রহমান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক ডা ঃ শেখ এম.এ. জলিল, এডভোকেট মোবারক হোসেন ফুল মিয়া, ইঞ্জিনিয়ার আশারাফুল আলম সোহেল, অবসরপ্রাপ্ত ব্যাংক কমকর্তা আশরাফ আলী খান বাচ্চু, বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার কর্মী মোছাঃ সেফুল তরফদার, এডভোকেট শামীম পারভীন, এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু, ব্যবসায়ী মোঃ আনোয়ার শরীফ, মোঃ সিরাজ উদ্দিন, সৈয়দা হাফিজুন্নাহার কান্তা প্রমূখ। সভায় বক্তাগন বলেন- সারাদেশে দিন দিন মদ্যপায়ীদের সংখ্যা ও অবৈধ মাদক ব্যবসা ক্রমাগত বেড়েই চলেছে। প্রত্যস্ত এলাকাসহ সর্বত্র মদ্যপায়ীদের উৎপাত বিশেষ করে মদ্যপানে যুব সমাজের আসক্তি বৃদ্ধি এবং তৎপরবতীর্তে পথব্রষ্ট এক শ্রেণির যুবক নানান অসামাজিক, অন্যায় ও নারী নির্যাতন মূলক কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়ছে। ফলে প্রতিনিয়ত বিভিন্নস্থানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বক্তাগন দেশ ও সমাজের স্বার্থে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ছিনতাই, অন্যায় অত্যাচারসহ সব ধরনের অপরাধ চিরতরে নির্মূল করার মাধ্যমে একটি সুখি, সুন্দর, সুশৃঙ্খল, সমাজ গঠন এবং দেশ ও জাতির কল্যানে দলমত, ধর্মবর্ন, নির্বিশেষে এক যোগে কাজ করার জন্য সর্বস্তরের সচেতন জনগনের প্রতি আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com