রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

যোগদান সভায় চৌধুরী আশরাফুল বারী নোমান দেশে আবার যেন, যে লাউ সেই কদু না হয়

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, জুলাই বিপ্লবের সুফল জনগণের দৌড়গোরায় পৌছে দেয়ার জন্য গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলন সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন গণঅধিকার পরিষদ। আগামীতেও যাতে কোন ফ্যাসিস্টের সৃষ্টি না হয় সে দিকে সবাইকে লক্ষ্যে রাখতে হবে। তিনি বলেন, আমরা আরও রক্ত দিতে চাই। দেশে, আবার যেন যে লাউ সেই কদু না হয়। সে দিকে সকলকে সজাদ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান। নোমান চৌধুরী বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও আমরা কাঙ্খিত স্বাধীনতা ভোগ করতে পারছি না। তাই এই দেশে আইনের সু-শাসন ও উন্নয়নের শীর্ষে পৌছাতে হলে তরুণ নেতা ভিপি নুরের দল গণঅধিকার পরিষদের কোন বিকল্প নেই।
গত বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শতাধিক নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগদানকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, হাজী সিরাজুল ইসলাম, এডভোকেট আব্দুল মালেক হৃদয়, মোঃ মানিক মিয়া মেম্বার, ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, মোঃ রফিক মিয়া, মাওলানা ফরিদ আহমেদ, মোঃ বাবুল মিয়া, মোঃ মজিদ মিয়া, মোঃ ফুল মিয়া। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি মোঃ ইউসুফ মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com