বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে অবাধে মাটি কাটায় নষ্ট হচ্ছে ফসলি জমি

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় এক্সেভেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে চলছে মাটিকাটা মহোৎসব। অভিযোগ আছে, প্রশাসনকে তোয়াক্কা না করে প্রভাবশালীরা মাটি কেটে ফসলি জমি নষ্ট করছে। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাটি উত্তোলন করে স্তুপ করে রাখা হয়। পরে বিভিন্ন যানবাহনে তা অন্যত্র বিক্রি করছে। ট্রাক-ট্রাক্টর দিয়ে মাটি বহনের ফলে রাস্তাঘাট ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। এমনকি রত্না ও শুটকিসহ বিভিন্ন ব্রিজে যানজট সৃষ্টি হচ্ছে। এতে করে যাত্রীদেরকে ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়া ভারী যানবাহন দিয়ে মাটি বহন করায় ব্রিজগুলো ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় ভেঙ্গে গিয়ে জেলার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com