শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জগন্নাথপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উমেদনগরের বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই অটোরিকশার সিএনজি মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জ শহরের উমেদনগরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। অটোরিকশার (সিএনজি) চালকসহ ৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ২টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত রাকেশ রায় (৭০) হবিগঞ্জ সদর থানার উমেদ নগর গ্রামের মৃত রায় মোহন রায়ের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ২টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশের গন্ধবপুর শেখ পাড়া মার্কেটের সামনে যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা অটোরিকশা মিশুক এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com