বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ মহান বিজয় দিবস বিজিবি’র অভিযান ॥ ট্রাকসহ সাড়ে ৩ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরাই পন্য উদ্ধার গণঅভ্যুত্থানে রাজপথে লড়াকু সৈনিক, গুলিতে আহত সালেহ আহমদের পাশে জেলা প্রশাসক তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনাগুলো ঘরে ঘরে পৌছে দিতে হবে-এস.এম.ফয়সল জরুরি বর্ধিত সভায় জালাল উদ্দিন খান ॥ হবিগঞ্জের ৪টি আসনে জাতীয় পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ৬ পদে ৩১ জনের মনোনয়ন সংগ্রহ মাধবপুরে ব্যানার-পোস্টার অপসারণ পৌরশহরসহ সর্বত্র ফিরেছে পরিচ্ছন্নতা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের ধূম নবীগঞ্জ শহরের প্রবেশমূখ তিমিরপুর-ছালামতপুর ॥ বাইপাস সড়ক বাস্তবায়নে বিলম্ব তীব্র যানজটের কবলে পৌরবাসী বাহুবলের তিন রত্ন এবার মেডিকেলে

নবীগঞ্জে রাস্তার পাশে শ্বশান নির্মাণ না করার দাবীতে এলাকাবাসীর অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের কমলাপুর গ্রামে রাস্তার পাশে সরকারি খালে শ্বশান নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একালাবাসীর পক্ষে কমলাপুর গ্রামের মৃত গৌছ মিয়ার পুত্র মোঃ রুহেল মিয়া নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, কমলাপুর গ্রামে মুসলিম হিন্দু উভয় ধর্মের লোকের বসবাস। বিষ্ণু কর, বিধু শব্দকর ও সন্টু দাশ কমলাপুর গ্রামের শব্দকর হাটির লোকজনকে সাথে নিয়ে মুসলিম হাটির পার্শ্ববর্তী সরকারী খালে ও গ্রাম্য রাস্তার পাশে শ্বশান ঘাট নির্মাণের জন্য মাটি ভরাট করে রেখেছে। উক্ত স্থানে শ্বশান ঘাট নির্মাণ হলে মুসলিম হাটির লোকজনের মারাত্বক সমস্যার সম্মুখীন হতে হবে। মৃত ব্যক্তিকে শ্বশান ঘাটে পুড়ালে গ্রামের ছেলে মেয়েরা ভয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধোয়ার কারণে শিশু বাচ্চাসহ এলাকাবাসীর শারীরিক ভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই গ্রামের মানুষ প্রতিদিন খালে গোসল করে এবং রান্নার হাড়ি-পাতিল ধৌত করে। তাই এলাকাবাসী উক্ত স্থানে শ্বশান ঘাট নির্মাণ না করার জন্য দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com